অনলাইন ডেস্ক :
আপনি যদি প্রায়ই প্রয়োজনীয় জিনিসপত্র ভুলে যান বা অতীতের ঘটনা মনে করতে অসুবিধার সম্মুখীন হন, তবে আপনার মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় এসেছে । এই ভুলে যাওয়ার প্রবণতা থেকে পরবর্তীতে ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ রোগ) দেখা দিতে পারে ।
ডিমেনশিয়া: বয়স্কদের মধ্যে একটি সাধারণ সমস্যা
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিমেনশিয়ার লক্ষণ দেখা দেওয়াটা খুব একটা আশ্চর্যজনক নয় ৷ তবে যুক্তরাষ্ট্রে পরিচালিত সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সমস্যায় আক্রান্ত ব্যক্তি কিংবা যারা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে ।
