অনলাইন ডেস্ক :
ধূমপান করেন না বলেই যে আপনি তামাকের ক্ষতিকর প্রভাব থেকে পুরোপুরি নিরাপদ, তা নয়। আশপাশের কেউ ধূমপান করলে তার ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে পড়ে। আর দীর্ঘদিনের এই পরোক্ষ ধূমপানই হয়ে উঠতে পারে গুরুতর অসুস্থতা এমনকী অকালমৃত্যুর কারণ। দ্য ল্যানসেট পাবলিক হেলথ-এ প্রকাশিত নতুন গবেষণায় ভারতে প্যাসিভ স্মোকিংয়ের ভয়াবহ প্রভাবের ছবিটাই উঠে এসেছে।
