অনলাইন ডেস্ক :
ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি দেশটির ফুটবল ইতিহাস, ঐতিহ্য ও আবেগের প্রতীক। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের শেষের দিকে স্বাভাবিকভাবেই উঠছে তাঁর উত্তরসূরির প্রশ্ন। সেই আলোচনায় এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তরুণ প্রতিভা নিকো পাজের নাম। আজ ৮ সেপ্টেম্বর ২২ বছরে পা দিলেন আর্জেন্টিনার এই প্রতিভাবান ফুটবলার।
